বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পাবনায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় শুক্রবার ভোরে কাভার্ডভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, একটি মিনি ট্রাকে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে মধুপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মিনি ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনকে শরীফ হোসেন (৩০), আব্দুল লতিফ (৪০) ও নাজির হোসেন (৩০) কে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও লতিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ