বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নাগরদোলা থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় নাগরদোলা থেকে পড়ে সাদিয়া আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ছৈয়দ আহম্মদ হাট এলাকায় আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মেলায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। সাদিয়া মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ও একই ইউনিয়নের ইসহাক প্রকাশ কালুর মেয়ে। সে পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল।

জানা যায়, মাদরাসা ছুটির পর বাসায় ফিরে বিকেলে মেলায় ঘুরতে গিয়েছিল সাদিয়া। মেলায় গিয়ে নাগরদোলায় উঠেছিল সে। তবে নাগরদোলায় উঠা যে তার জন্য কাল হবে তা হয়তো সে জানত না। নাগরদোলার সাথে উড়না পেঁছিয়ে মাঠিতে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হয় সাদিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাদিয়ার চাচা জানান, আমার ভাইয়ের ছোট মেয়ে সাদিয়া মাদরাসা থেকে বাড়ি ফিরে মেলায় গিয়েছিল। কিন্তু ভাগ্যের একি নির্মম পরিহাস, সে মেলায় গিয়ে এভাবে লাশ হয়ে বাড়ি ফিরবে তা ভাবতেও কষ্ট হচ্ছে। তার অকালমৃত্যু আমাদের পরিবারের সদস্যরা মেনে নিতে পারছে না। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাদিয়া নিহত হওয়ার ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার শিক্ষক ও সহপাঠীরা। মেধাবী সাদিয়ার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার শিক্ষকেরা। প্রিয় বন্ধবীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার সহপাঠীরা। সাদিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হ্নদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অন্যদিকে কন্যার শোকে পিতামাতা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে বিলাপ করতে করতে শোকে মূহ্যমান বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ