শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে দিল্লি দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষে নিহতের মধ্যে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) এক কর্মকর্তাও আছেন।

বৃহস্পতিবার শেষ রাতের দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা ছড়িয়ে পড়া এলাকায় ৭০ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গত ৩৬ ঘণ্টায় বড় ধরনের কোনও সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

খবরে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ ৪৮টি এফআইআর দায়ের করে। আটক করা হয়েছে ৪ শতাধিক মানুষকে এবং গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে।

বুধবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর, মৌজপুর কারায়াল নগরে নতুন করে সহিংসতা হয়েছে। বৃহস্পতিবার সকালেও দিল্লিতে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই দিন সকালে শিববিহার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। সংঘর্ষে আহত আরও ২-৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি দোকান ও একটি মোটরসাইকেলে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর।

বৃহস্পতিবার নর্দমা থেকে এক আইবি কর্মকর্তা অঙ্কিক শর্মার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই কমকর্তাকে হত্যার দায়ে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে এখনও গ্রেফতার করা হয়নি।

সহিংসতার ঘটনার তদন্তে ২টি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, রাজ্য সরকার সহিংসতায় আহত সবার চিকিৎসার খবর বহন করবে। এমনকি তারা যদি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া নিহতদের স্বজনদের ১০ লাখ রুপি এবং যাদের বাড়ি-ঘর ও দোকান হারিয়েছেন তাদেরকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন অভিযান তদারকিতে ১৮জন সাবডিভিশনার ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ