বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় ইউনুছ আলী (৫২) নামের দায়িত্বরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে ভাঙ্গা বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ আলী হাইওয়ে থানা পুলিশের সদস্য। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বানিয়াপাড়া থানায়। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙ্গা বিশ্বরোডের পূর্বপাশে বগাইল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ভোরে টহল পুলিশের সঙ্গে ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যান।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের ডিউটিরত অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে তাড়া করে হেলপারসহ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ