বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মেধার স্বাক্ষর রাখছে কুড়িগ্রামের মারকাজুল কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

কুড়িগ্রাম দেশের একেবারে দক্ষিণের প্রান্তিক একটি জেলা। ঢাকা থেকে যার দূরত্ব ৩৩৮ কিলোমিটার। বলা চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত একটি জেলা। তবে অসুবিধার সব বাঁধা মাড়িয়ে মেধার আলো জ্বালিয়ে চলছে কুড়িগ্রামের ছেলে হাফেজ মুহাম্মাদ সালমান, পিতা সাইফুল ইসলাম।

কুড়িগ্রামের মারকাজুল কুরআন আল ইসলামি কাশিপুর- এর এই মেধাবী ছাত্র পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্বে ‘বর্ষসেরা-৩০’ এ স্থান করে নিয়েছে খুব দক্ষতার সাথেই। বরাবরের মতো এবারো কুড়িগ্রামের প্রান্তিক এলাকার দীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন আল ইসলামি কাশিপুর ফুলবাড়ি- এর ছাত্ররা মেধার পরিচয় দিয়েছে।

থানা জেলা বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেধা তালিকার শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। ঢাকার বাহিরের কোন প্রতিষ্ঠান ধারাবাহিক ভালো ফলাফল করা বাস্তবেই চ্যালেঞ্জিংয়ের বিষয়।

মাদরাসার সহপরিচালক ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মুহা. শহিদুল ইসলামের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা এবং পরিচালক জনাব মুহা. ফেরদাউস সহ সকল শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমে প্রতিবছর অত্র মাদরাসাটি বিভিন্ন প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে চলেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি ধারাবাহিক ঈর্ষণীয় ফলাফল করে আসছে। বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও দিনাজপুর, চিরিরবন্দরের মথুরাপুর গ্রামে অত্র প্রতিষ্ঠানের শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন, মাদরাসার হিফজ বিভাগ সরাসরি পরিচালিত হয় আন্তর্জাতিক হাফেজ আব্দুল হক-এর নির্দেশাক্রমে। তিনি বছরে কয়েকবার সশরীরে উপস্থিত হন।

তিনি আরো বলেন- প্রতি বছর উপরোক্ত দুই মাদরাসার শিক্ষক প্রশিক্ষন হয়ে থাকে। বয়স্ক শিক্ষাসহ কুরআন কেন্দ্রীক বহুমুখি খেদমত করে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ