বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দিল্লিতে হিন্দুউগ্রদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় কতৃক দিল্লীর মসজিদে অগ্নিসংযোগ,মুসলমানদের বাড়ী-ঘরে হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আগামিকাল বাদ জুমা,ময়মনসিংহের ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন ইত্তেফাকুল উলামার মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সাদী সহ ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য,ট্রাম্পের ভারত সফরের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সিএএ পন্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নিয়েছে। এই সংঘর্ষের মধ্যেই দিল্লির একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেয়ার পর টানানো হয়েছে হনুমানের পতাকা।

গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দাঙ্গাবাজরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দিল্লির অশোক নগরের একটি মসজিদে আগুন লাগিয়ে দেয়। মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে লাগানো হয় হনুমানের ছবিসম্বলিত পতাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মসজিদে আগুন দেওয়া এবং ভাঙ্গচুরের ভিডিওটি ছড়িয়ে পড়লে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও এ নিয়ে তিব্র প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ