বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মৌলভী হেলালউদ্দীন রহ. এর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফেজ্জী হুজুর রহ. এর আস্থাভাজন আলেমেদ্বীন, শরীয়তপুরের সর্ববৃহৎ কওমি মাদরাসা
আংগারিয়া উসমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, হযরত মাওলানা আলাউদ্দীন আহমদ রহ. এর বড় ছেলে মৌলভী হেলালউদ্দীন রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, মৌলভী হেলালুদ্দীন রহ. ছিলেন একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শ ব্যক্তিত্ব। ছোট বেলা থেকেই বাবার পাশে থেকে হযরত হাফেজ্জী হুজুর রহ. তাওবার রাজনীতির মিশনসহ যাবতীয় খেদমত আঞ্জাম দিয়েছেন। সামাজিক ও দ্বীনি কাজে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন।

তার মৃত্যুতে সমাজ একজন ভাল মানুষকে হারাল। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

উল্লেখ্য, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। জানাজার নামাজ আজ বাদ মাগরিব আংগারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ