শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ফেনীতে এক পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট এ এম এমরান হোসেনের আদালতে হাজির হয়ে ফেনীর দাগনভূঞায় একই পরিবারের ৫ জন হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তাদের আইনজীবি এম শাহজাহান সাজু।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন রোজেনসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন ওই ৫ জনকে কালিমা পাঠ করান।

জানা যায়, সিলেট জেলার বড়লেখা উপজেলার গ্রামতলী গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র কর ও নটারানী করের ছেলে অনিল চন্দ্র কর বিগত ১৫ বছর পূর্বে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের কামু ভূঞারপোলে মেসার্স এস কে রাইস মিলে সপরিবারে কাজ নেয়।

দীর্ঘদিন রাইস মিলে চাকরি করার পর হঠাৎ মিলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে রাইস মিল এলাকায় ভাড়াবাসায় বসবাস করতে থাকেন অনিল চন্দ্র কর। এক সময় এলাকার মুসল্লিদের সঙ্গে যোগাযোগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা পোষণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর অনিল চন্দ্র করকে (৫০) ওসমান গনি, স্ত্রী মনি করকে (৩৬) বিবি আমেনা, নিখিল চন্দ্র করকে (২০) আবুল কালাম, উজ্জ্বল চন্দ্র করকে (১৮) মোহাম্মদ আবদুল্লাহ, মেয়ে সোমা করকে (১০) বিবি ফাতেমা নাম দেয়া হয়।

ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক জানান, কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই ৫ জন। নওমুসলিমদের সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

নওমুসলিম মোহাম্মদ ওসমান গনি জানান, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ