শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাতের দায়ে দু’টি বইয়ের বিক্রি ও প্রকাশনা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাতের অভিযোগ ওঠায় দিয়র্ষি আরাগের লেখা ‘নানীর বাণী’ ও ‘দি আরেফিন’ বই দু’টির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে বই দু’টির বিষয়ে এ আদেশ দেন।

এছাড়া একুশে বইমেলা থেকে বই দু’টি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে বই দু’টির আপত্তিকর দিকগুলো তুলে ধরেন আইনজীবী আজহার উল্লাহ ভূইঁয়া। পরে তিনি জানান, বই দু’টি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ