বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ, এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসমা আক্তার আমেনা (১১) নামের এক মাদরাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদরাসা হোস্টেলের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত আমেনা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামের মুমিনুল হকের মেয়ে। সে ওই মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মাদরাসার হোস্টেলেই থাকতো মেয়েটি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মাদরাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করেছে। এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, ফাঁসির দৃশ্য দেখে তাদের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এই ঘটনায় গতকাল রাতেই বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ গোলাম মোস্তফাকে দায়ী করে তার বিরুদ্ধে স্লোগান দেয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ে গলায় ফাঁস দেয়নি। হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও সহকারী শিক্ষককে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ