বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঢাকাস্থ জামালপুর ওলামা পরিষদের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের কাউন্সিল গতকাল সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মুফতী কাজী মাহমুদুল হাসান সভাপতি, মুফতী বাকি বিল্লাহ সেক্রেটারী, মুফতী সিদ্দিকুর রহমান ও মুফতী মুস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা জিয়াউল আশরাফ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৫১ সদস্যের এই কমিটিতে ঢাকার আরো বরেণ্য ওলামায়ে কেরামের নাম রয়েছে। ২০১৭ সালে ঢাকায় বসবাসরত ওলামায়ে কেরামের উদ্যোগে এ সংগঠন গড়ে উঠে। ৮দফা কর্মসূচি নিয়ে এ সংগঠন গড়ে উঠলেও ইতোমধ্যে ওলামায়ে কেরামের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-ঢাকায় বসবাসরত ওলামায়ে কেরামের মধ্যে পারস্পারিক সম্পর্কর উন্নয়ন, ছাত্রদের সার্বিক উন্নতি ও অগ্রগতির সহযোগিতা, অর্থাভাবে ঝরেপড়া ছাত্রদের লেখাপড়ায় ফিরিয়ে আনা, বয়স্কদের মাঝে কুরআনের আলো বিতরণে কুরআন শিক্ষার ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, খ্রিস্টান মিশনারীদের অপতৎপরতার মোকাবেলায় বিকল্প কর্মসূচিগ্রহণ, ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার ইত্যাদি কর্মকান্ডে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ