মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুই নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দু’দিনে একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। ওই রোগে আক্রন্ত হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে আতঙ্ক।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

মৃত দুই নারীর স্বজনরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থবোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে রোববার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পরলে তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বলছেন তাদের নিবির পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পরে মিনা বেগম চিকিৎসা নেয়ার আগেই মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ হন পশিনা বেগম। তার চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরও তিনিও মারা যান।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মুহা. মাহফুজার রহমান সরকার জানান, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। কি কারণে তারা মারা গেল এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছে তারা বর্তমানে ভাল আছেন।

উল্লেখ্য, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয়দের ধারণা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ