বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নুরবাগ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন অন্তত পাঁচজন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৩২)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। অপর নিহত কন্যা শিশুর (মেয়ে) নাম আরবি আক্তার। তার বয়স নয় মাস।

হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই বাসের যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় নিয়ে আসে।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত (ঢাকা মেট্রো-ব-১৫-৫০২০) বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ