রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধশালী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তব্যে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। সরকারি সব সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন বেসরকারি বিনিয়োগের বিকাশ ঘটায় অর্থনীত আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বেসরকারি পর্যায়ে দেশের প্রথম বসুন্ধরা বিটুমিন প্লান্ট প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এর আগে দেশের চাহিদার ৯০ভাগ বিটুমিনই বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন বসুন্ধরার কল্যাণে আর বিটুমিন আমদানি করতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতি আজ সারা বির্শ্বে ঈর্শ্বানীয়। সরকার সোনার বাংলা বির্নিমাণে কাজ করে যাচ্ছে। আর এসব খাতে বর্তমান সরকারের আমলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থান হয়েছে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড.এম.শামীম জেড বসুনিয়া, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, ভাইস চেয়ারম্যান সিফাত সোবহান সানভীর, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ওয়ালিদ সোবহান।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ