রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বৃহস্পতিবার আকবর কমপ্লেক্সে আসছেন আল্লামা আহমাদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের মসজিদুল আকবর কমপ্লেক্সের আওতাধীন মসজিদুল আকবরের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী।

আগামী ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদুল আকবর কমপ্লেক্সের শিক্ষক হেদায়েতুল্লাহ।

শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক ও মুসলিম জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন৷ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ