বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বোর্ডবাজার মাদানী মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগরের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা সোহাইল মাহমুদ।

গাজীপুর মহানগর কাউন্সিলে শাব্বির আহমদকে সভাপতি, আব্দুল আউয়ালকে সেক্রেটারি, এবং আবু সুফিয়ান মানসুরকে সাংগঠনিক সম্পাদক ও মিজানুর রহমানকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান বলেন, ছাত্র রাজনীতির নামে দেশে চলমান অপরাজনীতি বন্ধে, দেশের সকল ছাত্র সমাজকে জেগে উঠা এখন সময়ের দাবী।

টেন্ডারবাজি চাঁদাবাজির রাজনীতির মোকাবেলায় আদর্শিক রাজনিতিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের বর্তমান অপরাজনীতির মোকাবেলা বুদ্ধিবৃত্তিক রাজনীতি, মেধা ও কলম চার্চার রাজনীতিতে ও সক্রিয় হওয়া ও বিশেষ প্রয়োজন।

কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আক্তারুজ্জামান ও গাছা থানা ভাসন থানা জমিয়তের আহবায়ক জুনায়েদ আল হাবিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ