রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চাঁদাবাজিকালে হাতেনাতে গ্রেপ্তার ঢাবির ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ওয়াসার বালুর ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নামে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টায় হাইকোর্ট মোড় এলাকার পানির পাম্পের সামনে থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলে ট্রাকের সুপারভাইজার মুহা. সোহেল রানা তাদের নামে একটি মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন- ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ শান্ত এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহা. আল আমিন। তারা দুইজনেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

ট্রাকের চালক মুহা. কাইসার জানান, ভোর ৪টার দিকে ওয়াসার বালু নিয়ে দয়াগঞ্জ থেকে শাহবাগ যাচ্ছিলেন তিনি। পথে হাইকোর্ট মোড় আসার পর চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে ট্রাকটি পার্কিং করে রাখেন। এ সময় অভিযুক্তরা এসে গাড়ির কাগজপত্র দেখতে চান এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা নাই বললে ওই দুইজন তাকে চড়-থাপ্পড় মারেন এবং গাড়ির সুপারভাইজারকে আসতে বলেন।

মুহা. সোহেল রানা জানান, ট্রাক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জুবায়ের ও আল আমিন তাকে মারধর করেন এবং জোরপূর্বক তার রকেট অ্যাকাউন্ট থেকে ১৯৫০ টাকা নিয়ে যান। পরে ওই এলাকার টহল পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং ওই দুই জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আবুল হাসান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশকে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি ছাত্রলীগ সূত্র জানায়, জুবায়ের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী এবং মুহা. আল আমিন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ