বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঈশ্বরগঞ্জে অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শেষ হবে আগামীকাল (শনিবার)। উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা হচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মুহা. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, পৌর মেয়র আব্দুস সাত্তারসহ কবি, লেখক এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এদিকে আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বই এবং সাহিত্য প্রেমীদের ভিড়ও বেড়ে চলছে। বাচ্চা থেকে শুরু করে সকল বয়সীরাই মেলা প্রাঙ্গণে ভিড় করছে। খুঁজে নিচ্ছে প্রিয় লেখকের বই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ