রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শহীদ মিনারে থাকবে চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই। এ নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকিও নেই।

তিনি বলেন, এ লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ সব তথ্য জানান।

কমিশনার বলেন, ‘শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নাগরিকদের আর্চওয়ের মধ্যদিয়ে প্রবেশ করানো হবে। তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ মোতায়েন থাকবে। প্রস্তুত থাকবে সোয়াত, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ ও ডগ স্কোয়াড টিম।

ডিএমপি কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটরিং করবে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগ।

শফিকুল ইসলাম বলেন, ‘শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের প্রতি ইঞ্চি জায়গায় সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্যারিকেডের ভেতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ছাড়া কাউকে ব্যারিকেডের ভেতরে ঢুকতে দেওয়া হবে না।’

এ ছাড়া নিয়মিত টিমের পাশাপাশি সোয়াট, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

অিারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ