বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাজারের ওরশে যাওয়ার পথে ২টি ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ২টি ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ২ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ২০ জনকে। ১৭০ জনের মধ্যে বাকিরা সাঁতরে কূলে ফিরে আসে। কুতুবদিয়া মালেক শাহ হুজুরের ওরশে যাচ্ছিল তারা। দু'টি ট্রলারে ধারণ ক্ষমতার তিন থেকে চার গুণ যাত্রী বহন করছিল।

স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে বাঁশখালীর কাথারিয়া থেকে কুতুবদিয়া যাওয়ার পথে জলকদর খালে বোটটি ডুবে যায়। এসময় অধিকাংশ যাত্রী সাঁতারে কূলে আসলেও পরে ২ জনের লাশ উদ্ধার করা হয়।

এছাড়া চাম্বল থেকে কুতুবদিয়া মাজারগামী আরো একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ