মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

নিরাপদ সড়ক আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে খবর আছে: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে পরিবহন শ্রমিকদের খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্ট্যাটাসে ভিপি নুর লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাহজাহান খানের জন্য নাকি ৭০ লক্ষ শ্রমিক মাঠে নামবে! ওরে বাটপার! নিরাপদ সড়ক আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে।

তোমরা রাস্তায় নামো ভাড়ায়, আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে। সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে আসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঢাকার জজ আদালতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা দায়ের করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর প্রতিবাদে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-সমাবেশ করেন পরিবহন শ্রমিকরা।

এমনকি মামলা প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। পরিবহন শ্রমিকদের এই ঘোষণার পরই এ স্ট্যাটাস দেন ডাকসু ভিপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ