বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খতমে বুখারিতে অংশ নিতে নওগাঁয় আসছেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিরোজ মাহমুদ
নওগাঁ প্রতিনিধি>

নওগাঁর ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠানে একই দিনে খতমে বুখারি, আগামী ৯ মার্চ সোমবার সকাল ১০টার এ আখেরি সবক অনুষ্ঠানে দরস দিতে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী।

জানা যায়, বিগত বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে বুখারি অনুষ্ঠান। নওগাঁ সদরে অবস্থিত আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসায় ১ম কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নওগাঁর সিমান্ত উপজেলা পোরশার প্রাণ কেন্দ্রে অবস্থিত, আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়া পোরশা মাদরাসায় ২য় কর্মসূচীতে অংশ নিয়ে বুখারির শেষ দরস প্রদান করবেন।

পোরশা মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ শাহ্ শরিফউদ্দিন চৌধুরী ও দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসার ছদরে মুহতামিম, আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মান্নান বুখারি অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ