বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

একনেকে ৩ হাজার কোটি টাকার অনুমোদনে রাসিকের শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) প্রায় তিন হাজার কোটি টাকা অনুমোদিত হওয়ায় বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, নিউ মার্কেট, সাহেববাজার, সোনাদিঘী মোড় ঘুরে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেয়র পত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনি। এছাড়া রাসিকের প্যানেল মেয়র ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পচা। এছাড়া রাসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ