সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হবিগঞ্জে কবরস্থানে লাশ দাফন নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরোধপূর্ণ কবরস্থানে লাশ দাফনকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রাম ও জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের মধ্যে এ ঘটনাটি ঘটে।

গতকাল সোমবার রাত ৯টায় মজলিশপুর পূর্বপাড় গ্রামের মিয়া হোসেন মিয়ার লাশ দাফনের জন্য বিরোধপূর্ণ কবরস্থানে কবর খনন করা হয়। পরে লাশ দাফন করতে কবরস্থানে গেলে তারা দেখে কবর মাটি দিয়ে ভরাট করছে ইদ্রিছ উল্লার পরিবারের লোকজন। এসময় উভয় দলের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামের লোকজন ও পাশের জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লার পরিবারের লোকজনের মধ্যে মনবাগ এলাকার কবরস্থানটির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ, ইউপি চেয়ারম্যান ও পাশের বিভিন্ন মহল্লার লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এব্যাপারে জামালপুর গ্রামের ইদ্রিছ উল্লা বলেন, কবরস্থানটির দলিল সূত্রে আমরা মালিক। ভুলক্রমে সরকারের নামে রেকর্ড হয়ে যাওয়ায় আদালতে মামলা চলছে। আমরা জমির মালিক হওয়ায় কবর দিতে বাধা দিয়েছি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, লাশ দাফন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি শোনা মাত্র পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষের লোকজন আমার কাছে ওয়াদা করেছেন আপস মীমাংসা করবেন। বিষয়টি আমার নজরে আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা ঠিক প্রস্তুত আছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ