শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিলেন ৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মনোয়নপত্র বিতরণের প্রথমদিনে পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেন।

আগামীকাল বুধবারও (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহীদের মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহসভাপতি সৈয়দ আজম উদ্দিন ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।

এ দিকে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও দলীয় মনোনয়ন বিতরণ শুরু করবে চট্টগ্রাম বিএনপি। এ বিষয়ে নগর বিএনপির সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, বুধবার থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হবে। আগ্রহীরা বৃহস্পতিবার পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, কাউন্সিলর পদের মনোনয়ন চট্টগ্রামের নেতারা বসে ঠিক করবেন। যারা নির্বাচন করতে আগ্রহী তাদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই করে নেতারা দলীয় প্রার্থী ঠিক করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ