বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব।

রাজিক মিয়া দীর্ঘদিন ধরে তাবলিগ জামাত নিষিদ্ধ করতে মরিয়া ছিলেন। এবারের চলমান তাবলিগ সংকটকে পুঁজি করে সংঘবদ্ধ জামাতীদের একটি গ্রুপ ও কিছু চিহ্নিত দালালদের সহযোগীতায় মসজিদ কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকেই বন্ধ করে দিলেন তাবলিগ জামাতের যাবতীয় কার্যক্রম।

তাবলিগ জামাতের কার্যক্রম বন্ধে কমিটির সিদ্ধান্ত নিয়ে কমিটির অন্যান্যদের সাথে আলোচনা করলে তারা জানান এটি কমিটির কোন সিদ্ধান্ত নয় বরং তারা এ ব্যাপারে জানেনই না। এটি রাজিক মিয়া ও জামায়াতপন্থীদের একক সিদ্ধান্ত।

এনিয়ে মাওলানা ফরিদ উদ্দীন প্রতিবাদ করলে তাকে প্রাণনাশসহ সিলেট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন রাজিক মিয়া ও তার দলবল। এ নিয়ে মাওলানা ফরিদ উদ্দীন ১৬/২/২০২০ ইং তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন। জিডি নং ১২৯৫। এখানে উল্লেখ যে রাজিক মিয়া উক্ত মসজিদের বর্তমান সেক্রেটারি। তিনি মসজিদের বড় অঙ্কের টাকা আত্মসাতের কেলেঙ্কারীর সাথে জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ