বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বরগুনায় করোনা সন্দেহে চীনফেরত শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন ফেরত শিক্ষার্থী ইমরানের (২২) শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নিজ বাড়ি থেকে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে আলাদাভাবে রাখা হয়। ইমরান ৯নং এম বালিয়াতলী এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে স্টুডেন্ট ভিসা নিয়ে তিন মাস আগে চীন পড়তে যায় ইমরান। এরপরে চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়।

বিমানবন্দর থেকে নামার সময় তার গায়ে জ্বর না থাকলেও আজ বাড়িতে এসে ইমরান জ্বরে আক্রান্ত হয়। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে আইসোলেশন বিভাগের আলাদা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।

বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন বলেন, চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোন কারণ নেই। করোনাভাইরাসের যে লক্ষণ একজন মানুষের শরীরে থাকে তার মধ্যে সে রকম কোন সম্ভাবনা নেই। তবু যেহেতু চীন থেকে ফিরেছে তাই তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ