মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

৫ সংসদীয় আসন ও চসিকের আ. লীগের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণভবনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হওয়ার পর রাতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এরমধ্যে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম ও বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান। এছাড়া চট্টগ্রাম সিটিতে নৌকার টিকিট পেয়েছেন রেজাউল করিম চৌধুরী।

এর আগে মনোনয়ন বোর্ডের সভায় অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে ভোট দিল, কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ, সার্বিক উন্নয়নে বিশ্বাসী সরকার। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ