মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ফটিকছড়িতে জামায়াত-আ.লীগ প্রশ্নে 'মাহফিল' বন্ধ করলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ফটিকছড়ির চান্দপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য তফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটের বৃহত্তর চান্দপুর আল কোরআন প্রচার সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল।

মাহফিলের মূল আয়োজক ইউনাইটেড ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএ ছত্তার। তিনি সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান হারুন রশিদের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত নেতার ওই মাহফিলের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা এবং মাহফিল আয়োজনের জন্য অনুমতিও নেওয়া হয়নি— স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পর প্রশাসন বন্ধের উদ্যোগ গ্রহণ করে। সকালে পুলিশ গিয়ে মাহফিলের মাঠে অবস্থান নেয়।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক এমএ ছত্তার গণমাধ্যমকে বলেন, স্থানীয় আওয়ামীলীগসহ যৌথ আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এটি জামায়াতের কোন অনুষ্ঠান ছিল না। এলাকায় অনেক অনুষ্ঠান হচ্ছে প্রশাসনের অনুমতি ছাড়া তাই আমরাও অনুমতি নিইনি। কিন্তু সকালে প্রশাসন বন্ধ করে দেওয়ায় আমরা মর্মাহত হয়েছি।

জানা গেছে, ওই মাহফিলের আলোচক জাতীয় মুফাচ্ছির পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন এবং উত্তর আগ্রাবাদের সিপাহি বাড়ি মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক আনছারী ছিলেন। তারা সরাসরি কোনও পদে না থাকলেও তারা দুজনেই জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রধান অতিথি ফটিকছড়ির ভুজপুর মোহাম্মদ নগর চা বাগানের স্বত্ত্বাধিকারি মতিউর রহমান সিকদার টুটুলও জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অন্যদিকে মাহফিলে যার সভাপতিত্ব করার কথা ছিল, তিনি নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন রশিদ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ