বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পবিত্র হজ নিয়ে কটূক্তি: ভৈরবের বিতর্কিত পীর আবুল বাশার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার উমনাথপুর গোলে মদিনা দরবার শরিফের বিতর্কিত পীর আবুল বাশারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় আজ রোববার ভৈরব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে জানুয়ারি মাসে পীর আবুল বাশারের বিরুদ্ধে অ্যাডভোকেট আমিনুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত কয়েকদিন আগে ওই মাওলানা পীর হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজসহ ইসলামী অনুশাসন নিয়ে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিষয়ে আক্রমণাত্মক মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ওয়েবসাইটের ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। তার এই বক্তব্যে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্য শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উপক্রম হয়েছে।

ভৈরব থানার ওসি শাহিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ম অবমাননা বিষয়টি স্পর্শকাতর। তাই এ বিষয়ে পুলিশ সুপারের পরামর্শ অনুযায়ী অভিযোগটি তদন্ত করে আমরা তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেই।

এর আগে নিজ দরবার শরীফকে হারাম শরীফ ঘোষণা করেন এ বিতর্কিত পীর। এর প্রতিবাদে ভৈরবের গুল মদিনা দরবারের পীর আবুল বাশার (৬০) কে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে তার ফাঁসি কার্যকর করতে লাখো মুসুল্লি বিক্ষোভ সমাবেশ করেন। কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের উদ্যোগে ও আল-জামিয়াতুল এমদাদিয়ার সিনিয়র উস্তাদের নেতৃত্বে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ