মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে দেড় কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে গত তিন মাসে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা জমা পড়েছে। সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ বেশ কিছু স্বর্ণালঙ্কারও আছে। যা এ যাবতকালে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ।

শনিবার বিকেলে গণনা শেষে মসজিদের দানবাক্স থেকে এই বিপুল পরিমাণ নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

এর আগে সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটটি দানবাক্সে জমা পড়া টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারগুলো প্রথমে বস্তায় ভরা হয়। পরে মসজিদ ও মাদরাসার ৬০ জন শিক্ষক-শিক্ষার্থীসহ রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ টাকা গণনা শুরু করেন। দিনব্যাপী গণনা শেষে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও বেশকিছু স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার তত্ত্বাবধানে টাকা গণনার কাজ তদারকি করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহমুদ পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মুহা. ফজলে রাব্বি, সদস্য সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. ফজলে রাব্বি, মুহা. উবায়দুর রহমান সাহেল, ফজলে রাব্বি ও শফিকুল ইসলাম। টাকা গণনার কাজ পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, মসজিদের দানবাক্সে পড়া টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পুনরায় মসজিদের দানবাক্সে জমা করা হয়েছে।

প্রসঙ্গত, সাধারণত প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্রতিবারই কোটি টাকার উপরে দান পাওয়া যায়। এবার তিন মাস ১৯ দিন পর খুলে এ দ্বিতীয় সর্বোচ্চ দান পাওয়া গেছে। এর আগে গত বছরের অক্টোবরে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক দান পাওয়া যায়। তখন মসজিদের দানবাক্সে দান জমা পড়ে ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ