বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

২ মার্চ কুড়িগ্রামে যা‌চ্ছেন আল্লামা আহমদ শফী ও ওলীপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী ।।

আগামী ২ মার্চ কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজ মাঠে জেলা ওলামা পরিষদের মহাসম্মেলনে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর যোগদানকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের ব্যাপক প্রস্তুতি চল‌ছে ব‌লে জানা গে‌ছে।

আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার কুড়িগ্রাম জেলার আলমাস কমিউনিটি সেন্টারে জেলার কওমী ওলামা পরিষদের উদ্যোগে মহাস‌ম্মেলন বাস্তবায়নের লক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, আমাদের কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের মহাসম্মেলনে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মুনাজিরে জামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরিকে পাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এ বিশাল মহাসম্মেলন সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের একান্ত জরুরি হয়ে পড়েছে। তাই কুড়িগ্রাম জেলার সর্বস্তরের ওলামায়ে কেরামকে মহাসম্মেলন সফল করার লক্ষে প্রচার-প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহবান করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা কওমী ওলামা পরিষদের শুরা সদস্য মাওলানা মুফতী শামসুদ্দীন কাসেমী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুফতী আব্দুল হান্নান কাসেমী, মাওলানা ফরিদ, কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মুফতী জিয়াউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী জামাল উদ্দিন, মুফতি ওসমান, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আকরাম হোসাইন, ফিরদাউস হাসান, মাওলানা শহিদুল ইসলাম, মুফতী ইমরান হোসাইন, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা রেদওয়ান, কুড়িগ্রাম সরকারি আলিয়া মাদরাসার প্রিন্সিপালসহ প্রমুখ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

সভায় কওমী ওলামা পরিষদের উর্ধ্বতন দায়িত্বশীলগণ প্রতিটি থানার দায়িত্বশীলদের দায়িত্ব বণ্টন করে দিয়ে জরুরী আলোচনা সভার মুলতবি ঘোষণা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ