বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে মারকাযুস সাহাবা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে আসলে তাদেরকে স্বাগত জানান আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও মারকাযুস সাহাবা বাংলাদেশের দাওয়াহ’ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি এনআমুল হাসান ফারুকী।

আজ শনিবার নেতৃবৃন্দগণ দীর্ঘ সময় জুনায়েদ বাবুনগরীর শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরকেও সান্ত্বনা দেন। এসময় আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, আল জামিয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীও সেখানে উপস্থিত ছিলেন।

হেফাজত মহাসচিবের ব্যক্তিগত সহকারী মুফতি এনআমুল হাসান ফারুকী বলেন হুজুরের অবস্থা আগের চেয়ে বর্তমানে কিছুটা উন্নতির দিকে, ডাক্তারগণ কেবিনে এসে সার্বক্ষনিক হুজুরের খোঁজ খবর নিচ্ছেন আশাকরি অতি তাড়াতাড়িই হুজুর সুস্থ হয়ে মাদরাসায় ফিরে যাবেন।

মারকাযুস সাহাবা বাংলাদেশের সভাপতি মুফতি শামীম আল-আরকামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতীব ও মারকাযুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি, মাওলানা মনছুরুল হক জিহাদী, মারকাযুস সাহাবা বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফেজ আব্দুর রশিদ প্রমূখ।

গত ১২ ফেব্রুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রাম সি এস সি আর হাসপাতালে ভর্তি হোন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ