শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ফেসবুক ও টুইটারকে জরিমানা করেছে মস্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার সার্ভারে রাখতে অস্বীকৃতি জানানোর কারণে ফেসবুক ও টুইটারকে আলাদা আলাদাভাবে ৪ মিলিয়ন রুবল করে জরিমানা করেছে মস্কোর একটি আদালত। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। খবর এপি’র।

রাশিয়ার ইন্টারনেট ব্যবহার আইনের অধীনে করা এক মামলায় পশ্চিমা এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে আদালত। ২০১২ সাল থেকেই রাশিয়ার ব্যবহারকারীদের অনলাইন আচরণের ওপর কড়া নজরদারি চালু রেখেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

ওই আইনের এক ধারায় উল্লেখ রয়েছে রাশিয়ার নাগরিকের তথ্য রাশিয়ার সার্ভারেই সংরক্ষণ করতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে।

রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রসকমন্যাডযর কয়েকদফা চেষ্টা করেও আইনের ওই ধারা বাস্তবায়ন করতে পারেনি। তাই শেষপর্যন্ত আদালতের সরনাপন্ন হতে হয়েছে।

রায়ের ব্যাপারে রসকমন্যাডযর জানিয়েছে, এই বছরের মধ্যে যদি ফেসবুক ও টুইটার রাশিয়ান নাগরিকদের তথ্য রাশিয়ায় সংরক্ষণে ব্যর্থ হয় তবে তাদের ১৮ মিলিয়ন রুবল জরিমানা গুনতে হবে।

এর আগেও, এই দুই টেক জায়ান্টকে চার মিলিয়ন ডলার করে জরিমানা করেছিল রাশিয়ার সরকার। কিন্তু তাতেও প্রতিষ্ঠান দু’টির কোন বোধোদয় না হওয়ায় এই নতুন নির্দেশনা দিলো আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ