শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৫ পুলিশ হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে হেফাজতে নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মুহা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনও অথেনটিক খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে।

‘অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ