শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমালো সিনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমালো দেশটির সিনেট। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের ওপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে পারবেন না ট্রাম্প।

বিবিসি জানায়, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ কমাতে বৃহস্পতিবার সিনেটে একটি বিল পাস হয়। বিলের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ভোট দেয় ট্রাম্পের দল রিপাবলিকানরাও।

সিনেটে এমন সিদ্ধান্তে ইরান থেকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি অনিরাপদ করে তুলবে, ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ৫৫-৪৫ ভোটে সিনেটে বিলটি পাস হয়।

এর আগে জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়ে আসে। চলতি বছরের শুরুতে ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। এতে ক্ষুব্ধ মার্কিন আইনপ্রণেতারা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাসে এমন পদক্ষেপ নেন।

এ ছাড়া ট্রাম্প নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে বলে শঙ্কা সৃষ্টি হয় দেশটির সাধারণ মানুষের মধ্যেও।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ