বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পাবনায় তুলা কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা পৌরসদরের দক্ষিণ রাঘবপুর আরিফপুর এলাকার রশিদ ও আশরাফ আলীর ঝুট-তুলার কারখানায় ভয়াবহ আগুন লাগে। গতকাল বুধবার দুপুরে বৈদ্যুতিক শট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও জুটের তুলা তৈরির কারখানা ও ঝুটের গোডাউনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারখানার মালিক আশরাফ আলী বলেন, পৈত্রিকভাবে দীর্ঘ ধরে আমরা এখানে ঝুট থেকে তুলা তৈরির কারখানা স্থাপন করেছি। আগেও এখানে আগুন লেগেছে, তবে সেটি আমরা নিজেরা নিয়ন্ত্রণ করেছি। এবার আগুনের তীব্রতা বেশি মাত্রায় ছিল। ফায়ার সার্ভিস না আসলে কারখানায় কিছুই থাকত না। ক্ষতির পরিমাণ ২ থেকে ৩ লক্ষ টাকার মত হবে।

পাবনা ফায়ার সার্ভিস-এর সিনিয়র অফিসার শেখ মুহাম্মদ সাহাবুল ইসলাম ও জুনিয়র অফিসার মেহেদী হাসান জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে এই তুলা ও ঝুটের কারখানায় আগুন লেগেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ