বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রোহিঙ্গা পাচারের ঘটনায় ৮ দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সেন্টমার্টিন কোস্টগার্ড কন্টিনজেন্টের কর্মকর্তা এম এস ইসলাম এ মামলা দায়ের করেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সেন্ট মার্টিনের কাছে সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারডুবির ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার চারজনসহ মোট ৮ জন ‘দালালকে’ এ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া চারজনকেও এ মামলায় গ্রেফাতার দেখানো হয়েছে। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা, বাকি ৬ জন বাংলাদেশি নাগরিক।

কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম-উল হক জানান, বুধবার ভোর রাতে সেন্ট মার্টিনের কাছে সাগর থেকে আরো এক রোহিঙ্গাকে অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে সেন্ট মার্টিনের কাছে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে মোট ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় মঙ্গলবার চার শিশু ও ১১ নারীর লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় পড়া ট্রলারে সব মিলিয়ে মোট ১৩৮ জন আরোহী ছিলেন। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের নোয়াখালীয়াপাড়া থেকে দুটি ট্রলার সোমবার গভীর রাতে ছেড়ে যায়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ