বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বড় ভাইকে হত্যা করে রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির ছোট ভাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছোট ভাই শাহজাহান আলী। নাটোরের সদর উপজেলায় সদর উপজেলার জংলী এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই ওমর ফারুক এবং তার ছোট ভাই শাহজাহান দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী। তারা নাটোর সদর উপজেলার জংলী গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী দুই ভাই শাহজাহান ও ওমর ফারুক একসাথেই থাকতেন। অসুস্থতার কারণে ওমর ফারুকের স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে যান। সম্প্রতি শাহজাহানের স্ত্রী শাহজাহানকে তালাক দেন। শাহজাহানের একটি তিন বছরের সন্তান রয়েছে। এ অবস্থায় ওমর ফারুক নিজেই রান্না করে ছোট ভাই শাহজাহানকে খাওয়াতেন এবং দুই ভাই একত্রে বসবাস করতেন।

নাটোর সদর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে শাহজাহান ছুরি দিয়ে ওমর ফারুককে গলা কেটে হত্যা করেন। পরে তিনি রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে বড় ভাই ওমর ফারুককে হত্যার কথা স্বীকার করেন। এরপর শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। তাই কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ