রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩ তম সভা আজ বুধবার ঢাকায় শুরু হতে যাচ্ছে। এবারের সভায় জনশক্তি ও কর্মসংস্থান, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন বিনিয়োগসহ রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রহমান গাসিম সভায় নেতৃত্ব প্রদান করবেন। ইআরডি সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই সভায় শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, তথ্যযোগযোগ প্রযুক্তিসহ ধর্ম খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি সরকার বাংলাদেশের পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যে তাগিদ দিচ্ছে; সে বিষয়টি যৌথ কমিশনে আলোচনা হতে পারে। সৌদিতে ৪২ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবস্থান করছে বলে দেশটি দাবি করছে। এদের কাজের মেয়াদ শেষ হয়ে অনিয়মিত হয়ে পড়েছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি আরব। বিষয়টি সভায় আলোচনা হতে পারে।

এর আগে গতবছরের মার্চে যৌথ কমিশনের ১২তম সভা সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়। সে সময় দক্ষ শ্রমশক্তি তৈরিতে বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে সহায়তা ছাড়াও আইটি, প্রকৌশলী, হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগেরও অনুরোধ জানানো হয়।

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের স্বার্থসংক্রান্ত বিষয়সমূহ আলোচিত হয়। সেই বিষয়ের অগ্রগতি এবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ