মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

'চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে টাকার অভাব নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এক প্রশ্নের জবাবে অর্থ সংকট না থাকার কথা জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।

তিনি আরও বলেন, আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নেই।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, টাকার অভাব আমাদের নেই। অভাব থাকার কথাও নয়। সুতরাং এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।

মুস্তফা কামাল বলেন, টাকার অভাবের কথা তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কখনও বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩০০’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদের এখন আর কোথাও যেতে দিচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোকেও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (আমরা একটু সময় নিচ্ছি)। টাকার অভাব- এসব কোনো ব্যাপার নয়।

‘যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যেতে পারছেন না। ক্যাপ্টেন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছেন’ যোগ করেন অর্থমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ