বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কুমিল্লায় বাবার দোকানে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে বাবার দোকানে আগুনে পুড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র নাঈমুল হাসান (১৫) লাকসাম রামচন্দ্রপুর গ্রামের মুহা. মুরাদের ছেলে। সে হাসান কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। আগুনে বাজারের আরও ছয়টি দোকান পুড়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে রামচন্দ্রপুর গ্রামের মুরাদের মালিকানাধীন আলম স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ওই দোকানের ভেতরে আটকে পড়া মুরাদের ছেলে জাহিদ (১৭) বেরিয়ে যেতে সক্ষম হলেও ছোট ভাই নাঈমুল হাসান (১৫) আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মীর আবুল ফজলের পক্ষ থেকে নিহত স্কুল ছাত্রের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ