বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

এসএসসির ৫০টি উত্তরপত্র পেয়ে থানায় দিলেন সিএনজিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ৫০টি উত্তরপত্র পেয়েছেন জয়নাল আবেদীন নামক এক সিএনজিচালক। পরে সেগুলো থানায় জমা দেন জামালপুরের এই সিএনজিচালক।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে প্রাপ্ত উত্তরপত্রগুলো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন। পরে গতকাল মঙ্গলবার রাতে জামালপুর জেলা প্রশাসকের পরামর্শে তার এক সহকর্মী সিএনজিচালককে নিয়ে জেলার সদর থানায় সাধারণ ডায়েরি করে সেগুলো জমা দেন।

সিএনজিচালক জানান, সোমবার সন্ধ্যার পর জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে ময়মনসিংহ থেকে আসা এক যাত্রী এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের একটি বান্ডেল রেখে চলে যান।

তিনি আরও বলেন, পরে মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় সেগুল জমা দেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সালেমুজ্জামান বলেন, সাধারণ ডায়েরি করে এসএসসি বাংলা প্রথমপত্রের ওই উত্তরপত্রগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ