বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিরাজদিখানে মৃত স্ত্রীর দোয়া মাহফিলে ২য় স্ত্রীর স্বজনদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মৃত প্রথম স্ত্রীর দোয়া মাহফিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে। এ সময় দোয়া মাহফিলের অনুষ্ঠানস্থল মসজিদের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পূর্বকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের বেড়ায় অসংখ্য দায়ের কোপ। ভেতরে দেয়াল ঘড়ি, পানির দুটি জগ ও খাবারের জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে।

এসহাক মোল্লা অভিযোগ করে বলেন, ‘আমার প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে। তার জন্য মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমার ২য় স্ত্রীর বোন জামাই সিদ্দিক মোল্লাসহ তার দুই ছেলে বিদ্যুৎ মোল্লা ও বিপ্লব মোল্লা আমাকে দোয়া মাহফিল করতে দেবে না বলে বাবুর্চিকে তাড়িয়ে দেয়। এ সময় তিনি মসজিদের বারান্দায় থাকা আমার সকল বাজার ও জিনিসপত্র ফেলে দেয়। আমাকে ধাওয়া করলে আমি কোনো রকমে অন্য এক বাড়ির খাটের নিচে লুকিয়ে জীবন রক্ষা করি।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, দুই বোনের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষই আজ সমঝোতায় বসবে। তবে এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ