শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তাহিরপুরে তাবলিগ জামাতের দুই পক্ষের সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচনার মাধ্যমে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচিত তাবলিগ জামাতের আহলে শূরার সাথীরা ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে বিরোধের সমাধান হয়েছে।

গত রবিবার রাত ৯টায় বাদাঘাট পুলিশ ফাঁড়িতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও এ দুই পক্ষের লোকদের দীর্ঘ আলোচনার মাধ্যমে এ বিরোধ সমাধানের পথ বের করা হয়েছে।

এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা ও মতামত শেষে সিদ্ধান্ত হয়, তাহিরপুরে একক থানা মার্কাজ বাদাঘাট জামে মসজিদ এবং প্রধান জিম্মাদার মাঈনুদ্দীন সাহেবের অনুমতি ছাড়া কোনো মসজিদে জামাত প্রবেশ করতে পারবে না।

এ সময় এ দুই পক্ষসহ সকল স্তরের লোকদের সিদ্ধান্তটি মেনে আইনশৃঙ্খলা রক্ষা করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের খবর রাখছে। এরই ধারাবাহিকতায় তাহিরপুরের তাবলিগ জামাতের বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ