রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

খালেদা জিয়া পাঁচ মিনিটও দাঁড়াতে পারছেন না, বললেন সেলিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী খালেদা জিয়া উঠে পাঁচ মিনিটও দাঁড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান পরিবারের পাঁচ সদস্য।

যারা সাক্ষাৎ করতে যান- খালেদা জিয়ার বেয়াইন মিসেস ফাতিমা রেজা, ভাগনি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা ও বোন মিসেস সেলিমা ইসলাম।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচন্ড ব্যাথা। গায়ে হাত দেয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছেন। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে উনার মুক্তি দাবি করছি আমরা।

সেলিমা ইসলাম বলেছেন, উনার শরীর এতই খারাপ যে, এই মুহূর্তে যদি উনাকে উন্নত চিকিৎসা দেয়া না হয় তাহলে উনার যে কি হবে, সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন, উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়া হোক।

তিনি আরও বলেন, খালেদার বিছানা থেকে বাথরুম দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুক যেতেই তার ২০ মিনিট লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজকেও ফাস্টিং ব্লাড সুগার ১৪-১৫ ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মুক্তির জন্য আমরা এখনও আবেদন করিনি। আমরা জাতির কাছে আবেদন করছি, জনতার কাছে আবেদন করছি যে ওনার জন্য দোয়া করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ