শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইরানি হামলা : আহত মার্কিন সেনার সংখ্যা শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৮ জানুয়ারি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি। এই হামলায় আহত মার্কিন সেনার সর্বশেষ সংখ্যা ১০০-এরও বেশি। এই সেনাদের সবাই ব্রেইন ইনজুরিতে ভুগছে বলে জানা গেছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং রয়টার্সসহ পশ্চিমা অনেক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওই গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে- এ পর্যন্ত ১০০র বেশি মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন একজন সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন যিনি এ সম্পর্কে বিশেষ খবর রাখেন।

৮ জানুয়ারি হামলার পর মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলায় কোনো সেনা আহত কিংবা নিহত হয় নি। কিন্তু কিছু দিন পর প্রথমে ১১ জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়। তারপর ৩৪ জন এরপর ৫০ জনের কথা স্বীকার করা হয় এবং এখন বলা হচ্ছে ব্রেইন ইনজুরিতে ভুগছে ১০০'র বেশি সেনা।

সিএনএন বলছে, পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা গত মাসে জানিয়েছিলেন যে, ব্রেইন ইনজুরিতে ভোগা সেনার সংখ্যা বেড়েই চলতে পারে কারণ ইরানি হামলার সময় আইন আল-আসাদ ঘাঁটিতে ২০০ সেনা অবস্থান করছিল। এসব সেনার কিছু ইউরোপে এবং কিছু আমেরিকায় ফেরত নেয়া হয়েছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ব্রেইন ইনজুরিকে তিনি মারাত্মক কোনো শারীরিক ক্ষত বা আঘাত বলে মনে করেন না। সে সময় তিনি ইরাকে মার্কিন সেনাদের গুরুতর আহত হওয়ার কথা অস্বীকার করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সমস্ত মন্তব্য প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমি নিজে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্প এখন সেনাদের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন বিশেষ করে যারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরাকে ছিল এবং প্রেসিডেন্ট এখন সেনাদের আহত হওয়ার ধরণ সম্পর্কে বুঝতে পেরেছেন।

আর্টমে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ