বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিটি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে পুনঃগণনায় পাল্টে গেল ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে বিজয়ী ঘোষণার পর পুনঃগণনায় পাল্টে গেল ফল। বিজয়ী ঘোষণা করা হয়েছিল টিফিন ক্যারিয়ার মার্কাকে। পুনঃগণনায় বিজয়ী হলো ঝুড়ি মার্কা। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ সোমবার পুনঃগণনার ফল জানানো হলো। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে স্থগিত এই ওয়ার্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

তিনি জানান, আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রের (কেন্দ্র-৫২০) ঘুড়ি প্রতীক ভোট পেয়েছিল ২০২ আর ঝুড়ি প্রতীক পেয়ছিল ৪৩৯ ভোট। ঝুড়ি আর ঘুড়ি প্রতীক দুটি শুনতে একই রকম হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছিল। ফলে মাঝখানের টিফিন ক্যারিয়ারের প্রার্থী জিতে গিয়েছিল। পরে ঝুড়ি প্রতীকের প্রার্থী অভিযোগ দেওয়ার পর এটি যাচাই করা দেখা গেছে, প্রার্থী ও প্রিজাইডিং অফিসারের ফলাফল ভিন্ন।

আবদুল বাতেন বলেন, পরে আমরা বাধ্য হয়ে ফল স্থগিত করেছি, আর বিধি ও আইন দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন, তিনি লিখতে ভুল করেছেন, তিনি লিখিতও দিয়েছেন সেটি। ইভিএমের রেজাল্টই সত্য, আর প্রিজাইডিং অফিসার যেহেতু স্বীকার করেছে ভুল হয়েছে তাই আমরা ইভিএমের ফলাফলই গ্রহণ করেছি।

উল্লেখ্য, পুরান ঢাকার লালবাগ, বংশাল এলাকা নিয়ে ৩১ নম্বর ওয়ার্ড গঠিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ