মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


সারা দেশে ক্লাবে জুয়া খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীসহ সারা দেশে ক্লাবে জুয়া খেলা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুয়া বন্ধে এ সংক্রান্ত আইনে সংশোধনী এনে তা যুগোপযোগী করতে নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয় অবৈধ ইনডোর গেম অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১০ ফেব্রুয়ারি) এ রায় দেন। একই সঙ্গে জুয়া খেলার কোনো উপকরণ পাওয়া গেলে তা জব্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

২০১৬ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে রুল জারি করেন আদালত। অন্যান্য ক্লাবগুলো হলো- গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ বলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ