শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

‘সকল আইন বিএনপির কাছে কালো মনে হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উনারা (বিএনপির নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি এটা তাদের কাছে কালো আইন বলে মনে হয়।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে মন্তব্য করায় বিএনপির নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশে আরো বলেন, ‘আপনারা (বিএনপি) আইনটি পড়ন এবং বুঝুন।’

এদিকে ষ্টেশনে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আনিসুল হককে আসন্ন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হওয়ার দাবি জানালে তিনি সভাপতি হতে অনীহা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আমি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবো না, সদস্য হয়ে থাকতে চাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ